ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মরক্কোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

  • আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৭ মিনিটের মাথায় গুয়ার্ডিওলের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও ১২০ সেকেন্ডেরও কম সময়ে আশরাফ দারির গোলে সমতায় ফেরে মরক্কো। ৪৩ মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন মিসলাভ ওরিসিচ।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ক্রোয়েশিয়ার। আর ফ্রান্সের কাছে হেরে ইতিহাসকে আরো সমৃদ্ধ করার দৌড় থেকে ছিটকে গিয়েছে মরক্কো। এ বার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে কাতারের খলিফা ইন্টারনশ্যানাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মরক্কো-ক্রোয়েশিয়া।

আজকের ম্যাচ ক্রোয়েশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার ও দলটির অধিনায়ক লুকা মদ্রিচের বিশ্বকাপে এটিই শেষ ম্যাচ। আগামী বিশকাপে দেখা যাবে না ৩৭ বছর বয়সী এই ব্যালন ডি অর জয়ী তারকাকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলা জমে উঠতে শুরু করে। ম্যাচের ৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জোসকো গুয়ার্দিওল। লুকা মদ্রিচের ফ্রিকিক থেকে বল পেয়ে যান ইভান পেরেসিচ। পেরেসিচের ক্রস থেকে বল পেয়ে মাথা ঠেকিয়ে হেডে গোল করেন তিনি।

অবশ্য ম্যাচে ফিরতে মরক্কোর সময় লেগেছে কেবল ২ মিনিট। তাদের হয়ে গোল শোধ করেন আশরফ দারি। জোসকো গুয়ার্ডিওলের ভুলে ফ্রিকিক পেয়ে যায় মরক্কো। যদিও হাকিম জিয়েখ খুব ভালো শট নিতে পারেননি। তার শট ক্রোয়েশিয়ার খেলোয়াড় মায়েরের গায়ে লেগে বল ফিরে এলে সেই বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন আশরাফ দারি।

দু`দলই আজ শুরু থেকে সমানে সমানে আক্রমণে গেছে। ম্যাচের ২৪ মিনিটের মাথায় লিড নেয়ার সুযোগ এসেছিল ক্রোয়েশিয়ার সামনে। ডিবক্সের প্রান্ত থেকে বল পেয়ে শট নেন তিনি। সেই শট মরক্কোর রক্ষণভাগ আটকে দিলে লুজ বল পেয়ে যান ইভান পেরিসিচ। খুব কাছে ট্যাপ ইনে গোল করার সুযোগ পেলেও কোনোমতে তাকে সামাল দেন মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো। ফলে বিপদ এড়ায় দলটি।

৩৭ মিনিটের মাথায় কর্ণার থেকে হাকিম জিয়েখের বিপদজনক ক্রস থেকে গোল হওয়ার সম্ভাবনা দেখা গেলেও অনেকটা উঁচুতে লাফিয়েও বলে ঠিকঠাক মাথা লাগাতে ব্যর্থ হন বাউফল।

৪৩ মিনিটতম সময়ে মাঝমাঠ থেকে মায়েরের কাছ থেকে বল পেয়ে যান লিভাজা। তিনি বল বাড়িয়ে দেন বক্সের বা দিকে থাকা মিসলাভ ওরসিচের দিকে। সেখান থেকে নিখুঁত শটে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান ওরিসিচ। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল ক্রোয়েশিয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরক্কোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২