ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ইনজুরিতে ছিটকে গেলেন ম্যানুয়াল নয়্যার, বিপদে বায়ার্ন

  • আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্কিইং করতে গিয়ে দুর্ঘটনায় পা ভেঙেছে জার্মানি ও বায়ার্ন অধিনায়ক ম্যানুয়াল নয়্যারের। ফলে গোটা মৌসুমের জন্য আর মাঠে নামতে পারবেন না ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার।

গত শনিবারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে দুর্ঘটনার কথা তিনি নিজেই জানিয়েছেন। শুক্রবারে যে সার্জারি করিয়েছেন, সে খবরটিও দিয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় ডান পা ও বাম হাতে ব্যান্ডেজ বাধা অবস্থায় নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। সার্জারি সফল হলেও চলতি মৌসুমে যে তিনি মাঠে নামতে পারবেন না, সে কথা জানিয়েছেন ডাক্তাররা তাকে।

জার্মানি ও বায়ার্ন মিউনিখের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবারের বিশ্বকাপে বায়ার্ন মিউনিখ থেকে সর্বোচ্চ সংখ্যক মোট ১৭ জন ফুটবলারের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের আগেই ছিটকে যান সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। ফলে সেই সংখ্যা নেমে আসে ১৬ তে। বিশ্বকাপের খেলা যত গড়িয়েছে, সেই সংখ্যা তত কমে এসেছে। জার্মানি জাতীয় দলে ডাক পেয়েছিলেন বায়ার্নের ৭ জন খেলোয়াড়। গ্রুপ পর্ব থেকেই জার্মানি বাদ পড়ে যাওয়ায় একবারে বিমানে উঠতে হয়েছে সকলকেই। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেই এসিএল ইনজুরিতে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।

বিশ্বকাপের সেমিফাইনালে বায়ার্নের ৫ জন খেলোয়াড় খেলেন নিজ নিজ দেশের হয়ে। এরমধ্যে রয়েছেন ফ্রান্সের তিনজন খেলোয়াড়- ডায়োত উপামেকানো, কিংসলে কোমান, বেনজামিন পাভার্ড; মরক্কোর হয়ে খেলেন নাসির মাজরাওই এবং ক্রোয়েশিয়ার জোসেপ স্টানিসিচ।

বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই নিজ নিজ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল ফুটবলারদের। কিন্তুগ্রুপ পর্ব থেকে জার্মানি বাদ পড়ে যাওয়ায় মানসিকভাবে বেশ বিধ্বস্ত হয়ে পড়েছেন সকলেই। তাই বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান খেলোয়াড়দের পরিবারের সাথে ছুটি কাটানোর পরামর্শ দিয়েছিলেন। কোচের পরামর্শ মেনেই নিজেকে চাঙ্গা করে তুলতে স্কিইং করতে গিয়েছিলেন ম্যানুয়াল নয়্যারও। কিন্তু ভাগ্য এতই খারাপ যে পা ভেঙে মৌসুমের বাকি ছয় মাস তাকে বাধ্যতামূলকভাবে বিশ্রামে থাকতে হবে।

ম্যানুয়াল নয়্যারের ইনজুরিতে বেশ বিপদে পড়ে গেছে বায়ার্ন। দলটির অধিনায়ক ও মূল গোলরক্ষক যে তিনিই। এই মুহূর্তে ভরসাযোগ্য কোনো গোলকিপার নেই দলটির কাছে। দলটির ব্যাক আপ গোলকিপার আলেক্সান্দার নুবেল ধারে খেলছেন মোনাকোতে। শীতকালীন দলবদলের মৌসুমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বায়ার্ন।

মোনাকো বা নুবেল রাজি না হলে বাধ্য হয়ে নতুন গোলকিপারের সন্ধান করতে হবে দলটিকে। অথবা ভরসা করতে হবে আরেক ব্যাক আপ গোলকিপার স্ফেন উলরাইখের ওপরে। বিশ্বকাপের আগে ও বিশ্বকাপচলাকালীন একের পর এক খেলোয়াড়ের ইনজুরি বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ক্লাবটির জন্য।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরিতে ছিটকে গেলেন ম্যানুয়াল নয়্যার, বিপদে বায়ার্ন

আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২