ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

দিনের শুরুতে ভারত শিবিরে তাইজুলের জোড়া আঘাত

  • আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সব উইকেটের পতনের মধ্য দিয়ে গতকাল বিকেলে ব্যাটিংয়ে নামে ভারত। তবে তেমন শক্ত জুটি আর রান গড়তে পারেনি। দিনের শেষে তাদের স্কোর গড়ায় বিনা উইকেটে ১৯ রান।

এরপর সকাল থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। তবে ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারো তাইজুলের আঘাত।

তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙেছে ২৭ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তাইজুল। এই মুহূর্তে ভারতীয় দলের সংগ্রহ ৩৮ রান ২ উইকেট হারিয়ে।

আগের দিন ব্যাট করা শুভমান গিলের সাথে এই মুহূর্তে উইকেটে রয়েছেন চেতেশ্বর পূজারা। এর আগে গতকাল প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২২৭। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনের শুরুতে ভারত শিবিরে তাইজুলের জোড়া আঘাত

আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২