ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময়

যুক্তরাষ্ট্রে বিমানবিভ্রাট : কয়েক ঘণ্টা পর ফের চালু হলো পরিষেবা

  • আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকার পর ফের ধীরে ধীরে বিমান পরিষেবা চালু হতে শুরু করেছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিমান পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছে আমেরিকার ‘ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএএ)।

প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে আচমকাই বন্ধ করে দেয়া হয়েছিল বিমান পরিষেবা।

সমস্ত বিমানচালক এবং বিমানকর্মীদের ওই ত্রুটি সম্পর্কে অবহিত করে নামিয়ে আনা হয় মাঝ আকাশে থাকা বিমানগুলোকে।

টুইটারে এফএএ জানায়, ‘বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চলছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। কাজের অগ্রগতি সম্পর্কে প্রতি মুহূর্তে খবর জানানো হবে।’

মেরামতের কাজ চলাকালীন এফএএ জানিয়েছিল, স্থানীয় সময় সকাল ৯টার মধ্যে বিমান পরিষেবা চালু হওয়া শুরু করবে। পরে পরিকল্পনা অনুসারে ঠিক সময়ই পরিষেবা চালু করা হয়েছে।

তবে ঠিক কী কারণে প্রযুক্তিগত গোলযোগ সৃষ্টি হয়েছিল, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, বিভ্রাটের জেরে ৪ হাজার ৬০০টির বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান দেরিতে চলছে। বাতিল হয়েছে ৮০০টি বিমান। তবে নির্ধারিত সময় মেনে দেশের কয়েকটি জায়গায় বিমান পরিষেবা চালু হয়েছে।

তার মধ্যে রয়েছে— নেওয়ার্ক এবং আটলান্টা বিমানবন্দর। তবে এখনো অধিকাংশ জায়গায় যাত্রী পরিষেবা বন্ধই রয়েছে। যার জেরে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ চলছে। অনেক যাত্রীই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

বস্টনের লোগান বিমানবন্দরের তিন ঘণ্টা বসে থেকে এক যাত্রী টুইটারে লেখেন, ‘স্থানীয় সময় সকাল ৬টায় বিমান ছাড়ার কথা ছিল। অভ্যাসবশত কয়েক ঘণ্টা আগেও বিমানবন্দরে চলে এসেছিলাম। এখন ৩ ঘণ্টা ঘরে বসে আছি!’

বিমান পরিষেবায় প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই যুক্তরাষ্ট্রে সাইবার হানা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, বিমান বিভ্রাটের পছনে সাইবার হানা নেই। তবে ইতোমধ্যেই যাত্রী পরিবহন দফতরকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে বিমানবিভ্রাট : কয়েক ঘণ্টা পর ফের চালু হলো পরিষেবা

আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩