ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০

সোলেদারের নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সোলেদারের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।

রাশিয়ার সর্বসাম্প্রতিক এই দাবির বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

সোলেদারের জন্য কয়েক মাস ধরে যুদ্ধ চলছে এবং উভয় পক্ষই বিভিন্ন সময়ে শহরটি নিয়ন্ত্রণের দাবি করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, সোলেদারে প্রচণ্ড লড়াই হয়েছে তবে ইউক্রেনের বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

পূর্ব ইউক্রেনের এই শহরটিকে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে পরস্পরবিরোধী দাবির এক দিন পরে মালিয়ার এ কথা বলেন।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় সংঘর্ষ চলছে, পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন করা কঠিন হয়ে উঠেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বিবিসিকে বলেন, ইউক্রেন কার্যত ন্যাটোর সদস্য।

মন্ত্রী বলেন, তার দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণ পেয়েছে।

তিনি বলেন, আমি নিশ্চিত যে- অদূর ভবিষ্যতে আমরা ন্যাটোর বিধিসম্মত সদস্য হবো।

পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে একজন ঊর্ধ্বতন মন্ত্রীর প্রকাশ্যে সমালোচনা করার পরে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ‘রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির সরঞ্জাম এবং প্রযুক্তিগত ঘাটতি মোকাবেলার জন্য বলির পাঁঠা খুঁজছেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোলেদারের নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার

আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩