ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার

  • আপডেট সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অব্যাহত রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল শনিবার এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের অব্যাহত রুশ-বিরোধী তৎপরতার কারণে দেশটির মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি মোট ৩৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে জাখারোভা বলেন, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ও চিফ অব জেনারেল স্টাফ প্যাট্রিক স্যান্ডার্স।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের গোড়ার দিকে এক টুইটার বার্তায় রাশিয়ার বিরুদ্ধে লন্ডনের আরোপিত নিষেধাজ্ঞার বর্ণনা নিয়ে দাবি করেছিলেন, ব্রিটিশ সরকার ২০২২ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর ১ হাজার ৮০০ কোটি ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ইউক্রেনকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র সরবরাহ করে যাচ্ছে ব্রিটিশ সরকার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে কিয়েভকে সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে লন্ডন। ওই বছরের অক্টোবর মাসে ব্রিটেনের ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার

আপডেট সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩