ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

কাবুলে সাবেক নারী এমপি গুলিতে নিহত

  • আপডেট সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী পার্লামেন্ট সদস্য ও তার এক দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোর রাত ৩টায় মুরসাল নাবিজাদাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন, মার্কিন-সমর্থিত সরকারের আমলে এমপি।

তালেবান কর্তৃপক্ষ ২০২১ সালে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণের পরও সাবেক সরকারের যে কয়েকজন এমপি দেশটিতে অবস্থান করছিলেন, তিনি ছিলেন তাদের একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেন, ‌’নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়িতে গুলিতে নিহত হয়েছেন।’

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ বলেন, হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তা প্রহরী আহত হন এবং তৃতীয় নিরাপত্তা প্রহরী অর্থ ও অলংকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

হত্যাকারীর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে খালিদ কিছু বলেননি।

আফগানিস্তানের সাবেক পাশ্চাত্য-সমর্থিত সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তিনি নাবিজাদার মৃত্যুতে দুঃখিত। তিনি আশা করছেন, হত্যাকারীদের শাস্তি দেয়া হবে। তিনি তাকে ‘প্রতিনিধিত্বশীল ও জনগণের খাদেম’ হিসেবে অভিহিত করেন।

নাবিজাদা ২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হন। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। তিনি দেশ ছাড়ার সুযোগ পেলেও আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাবুলে সাবেক নারী এমপি গুলিতে নিহত

আপডেট সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩