ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

যুক্তরাষ্ট্রে নৃশংসতা : গুলিতে শিশুসহ নিহত ৬

  • আপডেট সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে গুলিতে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৩:৩০-এ গোশেন প্রপার্টিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে ১৭ বছর বয়স্কা এক মা ও ছয় মাসের একটি শিশু রয়েছে।
পুলিশ দুজনের লাশ রাস্তায় এবং অপর চারজনের লাশ একটি বাড়ির ভেতরে পায়।

শেরিফ ঘটনাটিকে ‘নৃশংস হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ঘাতকদের খুঁজছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, পরিবারটি কোনো দুর্বৃত্ত দলের সদস্য ছিল। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

টুলার কাউন্টি শেরিফ মাইক বর্দু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র এক সপ্তাহ আগে মাদকের সন্ধানে একই বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল।

তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ পৌঁছার সময় একজন তখনো জীবিত ছিল। তারা তাকে হাসপাতালে ভর্তি করায়। তবে সেখানে সে কিছুক্ষণ পরে মারা যায়।

তদন্তকারীরা বলছে, অন্তত দুজন হত্যাকারী এতে অংশ নিয়েছিল।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে নৃশংসতা : গুলিতে শিশুসহ নিহত ৬

আপডেট সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩