ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

রুশ যুদ্ধ ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়টিকে বৈধতা দিয়েছে : কিসিঞ্জার

  • আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার (৯৯) বলেছেন, রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার কোনো মানে নেই। যদিও এর আগে দীর্ঘদিন ধরেই তিনি এর বিরোধিতা করে এসেছেন।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে কিসিঞ্জার ভার্চুয়ালি বলেছেন, ইউক্রেনের জন্যে ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি একটি যথাযথ ফলাফল বয়ে আনবে।

তিনি আরো বলেছেন, যুদ্ধের আগে আমি ইউক্রেনের ন্যাটো হওয়ার বিষয়টির বিরোধিতা করেছি। কারণ আমার আশঙ্কা ছিল এ কারণে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা আমরা এখন দেখছি।

গত মাসে কিসিঞ্জার রক্ষণশীল ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য স্পেকটেটরে’ এক নিবন্ধে রুশ ইউক্রেন যুদ্ধকে ১৯১৪ সালের সাথে তুলনা করেন যখন বৃহৎ শক্তিসমূহ বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল।

দাভোসে তিনি বলেন, এই সঙ্ঘাতকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরিণত হওয়া থেকে বিরত রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়ার পুনরায় যোগদানের বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, পরমাণু শক্তিধর বৃহৎ দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা পরিহার করাও গুরুত্বপূর্ণ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ যুদ্ধ ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়টিকে বৈধতা দিয়েছে : কিসিঞ্জার

আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩