ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়

কঙ্গোতে গণকবর থেকে ৫০ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৩:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে বিভিন্ন গণকবর থেকে ৫০ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে। দেশটিতে একের পর এক হামলার ঘটনায় সশস্ত্র বিভিন্ন গ্রুপকে দায়ী করার পর এসব লাশ উদ্ধার করা হলো। জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সন্দেহভাজন কোডাকো উগ্রবাদীদের ভয়াবহ হামলার পর সঙ্ঘাতপূর্ণ ইতুরি প্রদেশে টহল দেয়ার সময় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এসব লাশের সন্ধান পায় এবং উদ্ধার করে।

জাতিসঙ্ঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, সেখানে দায়িত্ব পালন করা আমাদের সহকর্মীরা জানান যে নিয়ামাম্বা গ্রামে বিভিন্ন গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং এসব কবর থেকে ৪২ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ নারী ও ছয় শিশু রয়েছে।’

ফারহান আরো বলেন, এমবোগি গ্রামের আরেকটি গণকবর থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব গণকবর কিনা এবং একের পর এক হামলার ঘটনায় কারা জড়িত তা জানতে সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কঙ্গোতে গণকবর থেকে ৫০ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩