সংবাদ শিরোনাম ::
পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ হচ্ছেন ইমরান!
- আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / 131
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্যাট্রন-ইন-চিফ হতে পারেন ইমরান খান। আদালতের নির্দেশে তাকে দলের চেয়ারম্যান থেকে অপসারণ করার আশঙ্কার মুখে দলের নেতারা বিষয়টি বিবেচনা করছেন।
পিটিআইয়ের একটি সূত্র দাবি করেছে, পিটিআইয়ের চেয়ারম্যান পদ থেকে ইমরানের অপসারণের আইনগত আশঙ্কা মোকাবেলর জন্য পিটিআই নতুন কৌশল গ্রহণ করেছে।
সূত্রটি জানায়, নতুন নিয়োগেও দলীয় বিষয় তদারকির সব কর্তৃত্ব ইমরান খানের হাতেই থাকবে।
সূত্রটি জানায়, ইমরানকে দলের নতুন পদে দিতে দলের গঠনতন্ত্রে কোনো সংশোধনী আনার প্রয়োজন নেই।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশাল
বিডিসংবাদ/এএইচএস


























