ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়

ব্রাজিলের রাজনৈতিক দৃশ্যপটে আবারো শীর্ষে ফিলিস্তিনি ইস্যু

  • আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের রাজনৈতিক দৃশ্যপটে আবারো শীর্ষে উঠে এসেছে ফিলিস্তিনি ইস্যু। ল্যাটিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ লুলা ডি সিলভা তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বামপন্থী এই প্রেসিডেন্ট জানুয়ারিতে দায়িত্ব নেয়ার ঠিক একদিন পর ফিলিস্তিনি ইস্যুতে কূটনীতিতে একটি মৌলিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এর ফলে জেইর বলসোনারোর ইসরাইলপন্থী নীতির কারণে দীর্ঘ বিরতির পর দেশটির রাজনীতিতে প্রথম সারিতে চলে এসেছে ফিলিস্তিনি ইস্যু।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই লুইজ ইনাসিও লুলা ডি সিলভা প্রতিশ্রিুতি দিয়েছিলেন যে ‘ফিলিস্তিনিরা ব্রাজিলের পূর্ণ মনোযোগ ও সংহতির যোগ্য’।

তিনি জোর দিয়ে বলেছিলেন, “ফিলিস্তিনের জনগণের একটি ‘মুক্ত ও সার্বভৌম রাষ্ট্রে’ বসবাসের অধিকার রয়েছে।”

তিনি এই সঙ্ঘাতের মধ্যস্থতা এবং জনগণের আত্মরক্ষার অধিকারে ব্রাজিলের পররাষ্ট্র নীতির নেতৃস্থানীয় ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবেন বলেও জানান।

এই প্রতিশ্রুতি রাখতে ক্ষমতায় বসার পরই ফিলিস্তিনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, ইসরাইল ও ফিলিস্তিনের ব্যাপারে ব্রাজিলের অবস্থান কী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে লুলা ডি সিলভা ফিলিস্তিন ইস্যুতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের দেশের দৃঢ় সমর্থন থাকবে ফিলিস্তিনি অধিকারের পক্ষে এবং ১৯৬৭’র সীমানার মধ্যে থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য কাজ করবে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের রাজনৈতিক দৃশ্যপটে আবারো শীর্ষে ফিলিস্তিনি ইস্যু

আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩