ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

ব্রাজিলে ‘অভ্যূত্থানের’ পরিকল্পনায় বোলসোনারোকে দায়ী করছেন লুলা

  • আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের প্রেসিডেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার অভিযোগ উত্থাপন করে বলেছেন, তার পূর্বসুরি জাইর বোলসোনারো গত ৮ জানুয়ারি সরকারি ভবনে হামলা চালানোর ব্যাপারে তার সমর্থকদের পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খবর এএফপি’র।
সম্প্রচার কেন্দ্র ‘রেদি টিভি’কে দেওয়া এক সাক্ষাতকারে লুলা বলেন, ‘আজ আমি পরিস্কারভাবে অবগত এবং উচ্চস্বরে ও স্পষ্টভাবে বলবো, ওই নাগরিক (সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো) অভ্যুত্থানের প্রস্তুতি নিয়েছিলেন।’
নির্বাচনে বোলসোনারোর পরাজয় মেনে নিতে অস্বীকার করে তার হাজার হাজার সমর্থক ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালায়। লুলার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর তারা এ তান্ডব চালায়।
এ সময় প্রেসিডেন্ট রাজধানীতে ছিলেন না।
এ হামলায় তার পূর্বসুরির ভূমিকার ব্যাপারে প্রশ্ন করা হলে লুলা বলেন, ‘আমি নিশ্চিত যে, বোলসোনারো সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছিলেন এবং তিনি এখনো এ ধরনের পরিকল্পনায় অংশ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে ‘অভ্যূত্থানের’ পরিকল্পনায় বোলসোনারোকে দায়ী করছেন লুলা

আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩