ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

  • আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে বলে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন আজ জানিয়েছেন ।

মৃধার প্রধান আইনজীবী মোহাম্মদ সৈয়দ আহমেদ রেজা বলেছেন, আপিল বিভাগের চেম্বার জজ আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি নিতে পারেন।

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

আহমেদ রেজা বলেন, হাইকোর্ট বিভাগ যুক্তিতর্ক না শুনেই আদেশ দিয়েছেন।

গত ১৯ জানুয়ারি নিম্ন আদালত জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন। ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। সেইসাথে রুল দেন কেন নিম্ন আদালতের আদেশ বাতিল ঘোষণা করা হবে না? জিয়াউল হক মৃধা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলেন আদালত।

গত বছরের ১৭ সেপ্টেম্বর মৃধাকে জাতীয় পার্টি প্রধানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩