ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে ছেলের সামনে বাংলাদেশীকে হত্যা

  • আপডেট সময় : ০১:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের ব্রুঙ্কসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনের সামনে তাকে হত্যা করা হয়।

নিহতের পরিবার ও নিউইয়র্ক পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।

পুলিশ জানায়, ১০০১ লগান এভিনিউয়ের একটি বাসায় বিগত নয় মাস ধরেই বাস করছিলেন জাকির খান। বাড়িওয়ালার সঙ্গে তার চুক্তি ছিল বাড়িটি কিনে নেয়ার।

এ নিয়ে বুধবার সন্ধ্যায় বাড়িওয়ালার সঙ্গে জাকির খানের তর্ক হয়। এক পর্যায়ে ১২ বছর বয়সী সন্তানের সামনেই জাকির খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই বাড়ির মালিক।

পরে তাকে স্থানীয় জ্যাকোবি মেডিকেল সেন্টারে নিলে চিকিৎসকরা জাকির খানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

জাকির খান নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে খুবই সুপরিচিত মুখ। তিনি ওখানে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। নিউইয়র্কে পড়ালেখা করতে গিয়ে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি।

এরপর রিয়েল এস্টেট ব্যবসায় মনোনিবেশ করেন। দ্রুতই তিনি ব্রঙ্কসে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন।

জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত প্রবাসী বাংলাদেশি জ্যাকবি হাসপাতালে ভিড় করেন। কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি নিউইয়র্কে দাফন হবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে ছেলের সামনে বাংলাদেশীকে হত্যা

আপডেট সময় : ০১:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭