ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : কাদের

  • আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত এ কথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। হিংসা, হানাহানি, যুদ্ধ, বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে।

কাদের বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের একার অর্জন নয়, সারাদেশের মানুষের অর্জন।

তিনি বলেন, ‘দলে দলে বিভক্ত হয়ে দেওয়াল তৈরির রাজনীতি নয়, রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে। যুদ্ধ-বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে। এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য। হিংসা-হানাহানি যুদ্ধ-বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।’

কাদের বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি, দেশের অর্জনের জন্য গিয়েছেন। শেখ হাসিনাকে এই বিদেশ সফর ও অর্জনের জন্য সংবর্ধনা দেয়া উচিত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : কাদের

আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩