ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ম্যাচ সেরা মোস্তাফিজের রসাত্মক প্রশ্ন-উত্তর পর্ব

  • আপডেট সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কত আলোচনা, কত সমালোচনা, লোকমুখে মোস্তাফিজ আর চলে না। এমনকি শেষ চার ওয়ানডেতেও একাদশে হয়নি ঠাঁই। তবে প্রত্যাবর্তনটা নিজের মতোই রাঙালেন এই কাটার মাস্টার। যেন বলতে চাইলেন ‘আমাকে এখনো আছে দরকার।’

শেষ ২৪ বলে যখন আইরিশদের প্রয়োজন ৩৫ রান, তখন মোটে ৩ রান দিয়ে ফেরান ভয়ঙ্কর হয়ে উঠা লরকান টাকারকে। শুধু টাকারকে নয়, আরো তিন-তিনটি উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া পুরো ইনিংসজুড়ে এইদিন আধিপত্য বিস্তার করে রেখেছিলেন তিনি।

ম্যাচ শেষে তার পারফরম্যান্স ছিল ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট। সেই সাথে ইনিংসের অর্ধেকের বেশি বল ডট দেন, সংখ্যায় যা ৩৬টি! মূলত এখানেই ম্যাচে টিকে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি।

এরপর ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক মজার কাণ্ডের দৃশ্যায়ন হয়। ধারাভাষ্যকার মোস্তাফিজের কাছে জানতে চান, ‘এমন উত্তেজনাকর এই পরিস্থিতিতে তিনি কিভাবে শান্ত থাকেন?’

ইংরেজি ভালো না পারায় অধিনায়ক তামিম ইকবাল মোস্তাফিজকে সহায়তা করেন। তিনি ইংরেজি থেকে প্রশ্নটা বাংলায় অনুবাদ করেন। তামিম স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেন, ‘তোরে জিগাইতেছে এই ধরনে অবস্থায় এত ঠাণ্ডা থাকিস ক্যামনে?’

উত্তরে মোস্তাফিজের সহজ জবাব, ‘এইরকম তো কবে থেকেই কইরে আসতেছি বাংলাদেশের হয়ে।’

এরপর ধারাভাষ্যকার আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, আজকে ৪ উইকেট পাবেন, এইটা কি ভেবেছিলেন?

তামিম অনুবাদ করার পর মোস্তাফিজ হেসে বলে উঠেন, ‘আগেরদিন ভাবছিলাম আজকে ৫ উইকেট পাবো। স্বপ্নে দেখছিলাম।’

এই সময় দর্শকের মধ্যে হাসির রোল উঠে।

ধারাভাষ্যকার তখন প্রশ্ন করে বসেন, ‘ম্যাচ সেরার টাকা দিয়ে কি করবেন?’

মোস্তাফিজের সরল উত্তর, ‘কি আর করব? এই টাকা দিয়ে শপিং করব।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যাচ সেরা মোস্তাফিজের রসাত্মক প্রশ্ন-উত্তর পর্ব

আপডেট সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩