ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের কাছে ১ মাসের সময় চাইলেন জাহাঙ্গীর

  • আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে বক্তব্য জানাতে দুর্নীতি দমন ক‌মিশ‌নের (দুদক) কাছে এক মাসের সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো: আলী আকবর (অনুসন্ধান ও তদন্ত) বরাবর পাঠানো চিঠিতে তিনি এ আবেদন জানান।

জাহাঙ্গীর আলমের আইনজীবী সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, গত ১৬ মে আমি আপনার সই করা একটি নোটিশ পাই। সেখানে আগামী ২১ মে সকাল ১০টায় সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে বক্তব্য দেয়ার জন্য আমাকে দুদকের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এত সংক্ষিপ্ত সময়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে উপস্থিত হওয়াটা আমার পক্ষে প্রায় অসম্ভব। সেজন্য আমার এক মাস সময় প্রয়োজন। আশা করছি, এক মাস সময় বাড়িয়ে শুনানির জন্য পুনরায় তারিখ নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে গতকাল বুধবার চলমান দু’টি দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরকে আগামী ২১ ও ২২ মে তলব করে দুদক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকের কাছে ১ মাসের সময় চাইলেন জাহাঙ্গীর

আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩