ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

  • আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কর্মসংস্থানমুখী একাডেমিক পাঠ্যক্রম চালু করতে বলেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

ক্যাম্পাসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা তুলে ধরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভবিষ্যতে ক্লাস্টারভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দেন।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের অবশ্যই তথ্য প্রযুক্তির (আইটি) জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

প্রতিটি বিশ্ববিদ্যালয় যাতে গবেষণা কার্যক্রমে জোর দেয়, তা নিশ্চিত করতে তিনি ইউজিসিকে নির্দেশ দেন।

রাষ্ট্রপতি স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নের বিষয়ে স্পষ্টভাবে কথা বলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো পরামর্শ দেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সমাবর্তনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়গুলোকে।

এছাড়া তিনি দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানান।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩