ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস

  • আপডেট সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে শুক্রবার বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্ত্থনা জানানো হয়েছে। এদিকে তিনি ইউরোপের পূর্বাঞ্চলীয় এ দেশে তার একক সফর শুরু করেছেন।

খবর এএফপি’র।

গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে স্বাগত জানান। এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।

রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরাসহ প্রায় তিন শ’ জন এক সংবর্ধনায় অংশ নেবেন।

ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

তবে চার্লস কতদিন রোমানিয়া সফর করবেন সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছু বলা হয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস

আপডেট সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩