ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

জয় দিয়ে ইমার্জিং নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া ইমার্জিং নারী দলকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

দারুণ ব্যাট করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মুর্শিদা খাতুন। ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

মালয়েশিয়ার মিশন রোড গ্রাউন্ডে সোমবার টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী এ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা, একটা সময় দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯.৪ ওভারে ৪ উইকেটে ৫২ রান। এরপর দলের হাল ধরেন মুর্শিদা।

প্রথমে স্বর্ণা আক্তারের সাথে ৩৬ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ফের দ্রুত ২ উইকেট হারান টাইগ্রিসরা। ১৪ বলে ২০ রানে ফেরেন স্বর্ণা আর ৩ রান করে ফেরেন নাহিদা। ১৪.২ ওভারে ৬ উইকেটে আসে ৯১ রান।

পরে রাবেয়া খানের সাথে ৫৭ রানের জুটি গড়ে দলকে মধ্যমানের সংগ্রহ এনে দেন মুর্শিদা। মুর্শিদা ৪৪ বলে ৫৭ আর রাবেয়া অপরাজিত থাকেন ১৪ বলে ১৫ রানে। ২ উইকেট নেন হামিজা হাশিম।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। পুরো ২০ ওভার ব্যাট করলেও মাত্র ৫১ রানে থমকে যায় তাদের ইনিংস। ০ রানে প্রথম উইকেট হারানোর পর ২৯ রানে ৫ আর ৪৯ রানে অষ্টম উইকেটের পতন হয় মালয়েশিয়ার। সর্বোচ্চ ১৩ রান করেন হামিজাহ, যেখানে বল খরচ করেন ৩১টি!

বাংলাদেশের হয়ে সবাই দারুণ বল করেছেন, দলের ৬ বোলারের মাঝে এক স্বর্ণা ছাড়া সবাই উইকেটের দেখা পেয়েছেন। দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন মারুফা, ৪ ওভারে মোটে ৪ ইকোনমিতে ১ উইকেট শিকার করেন তিনি। রাবেয়া নেন ৭ রানে ২ উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় দিয়ে ইমার্জিং নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩