ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন : রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস’ ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১ কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব রাষ্ট্রপতির সাথে মঙ্গলবার দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন।’

রাষ্ট্রপ্রধান ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সেক্টর কমান্ডারস ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব বাসসকে জানান, সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস’ ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়।

এসময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন : রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩