ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর

ডেঙ্গু : দেশে মৃত্যু ১, আক্রান্ত ২৮৫

  • আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবা সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় নতুন এই মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭৬৬ জন ঢাকায় এবং ১৭১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চার হাজার ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ১৪৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৩৯ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে তিন হাজার ১২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৩৫৮ জন ঢাকার ও বাকি ৭৬৩ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু : দেশে মৃত্যু ১, আক্রান্ত ২৮৫

আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩