ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর

ঈদের ছুটি ১ দিন বাড়ল

  • আপডেট সময় : ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে পাঁচ দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সোমবার মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ফলে ঈদে ছুটি শুরু হবে আগামী ২৭ জুন থেকে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের ছুটি ১ দিন বাড়ল

আপডেট সময় : ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩