ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

আমাদের এক দফা, সুষ্ঠু নির্বাচন : জাপা মহাসচিব

  • আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ও সংসদ সদস্য মো: মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধিনে নির্বাচন চায়। জাতীয় পার্টির এক দফা হচ্ছে, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

শনিবার (১৫ জুলাই) দুপুরে গুলশান-২-এর একটি বাড়িতে বাংলাদেশে সফররত ইউরোপিয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টি শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যম-কর্মীদের তিনি এসব কথা বলেন।

মো: মুজিবুল হক চুন্নু বলেন, ’আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা অনেক বেশি। রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে। সংলাপ ছাড়া সমাধান হবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইউরোপিয় ইউনয়নের প্রতিনিধি দলের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের আরো একটি প্রতিনিধি দল ২৩ জুলাই বাংলাদেশে আসবে। তারাও বিভিন্ন দলের সাথে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আলোচনা করবে। ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা করেছে। তারা নির্বাচন বিষয়েই কথা বলেছে।’

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ইউরোপিয় ইউনয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিবসহ জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমাদের এক দফা, সুষ্ঠু নির্বাচন : জাপা মহাসচিব

আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩