ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

আওয়ামী লীগের সাথে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

  • আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক শুরু করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সাত নেতা।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো রয়েছেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।

এর আগে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে এই ইইউ প্রতিনিধি দল। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ওই বৈঠকে প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের সাথে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩