ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা

চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

  • আপডেট সময় : ১১:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৫৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৪৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ১২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৪ হাজার জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৮ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

আপডেট সময় : ১১:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩