ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন উপস্থিত জোটের নেতারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের শেষ সময় হিরো আলমের ওপর আক্রমণ করা দুঃখজনক। যারাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এই হামলায় যদি দলীয় কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যের পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের কথা শোনেন। তাদের বক্তব্যে ওঠে আসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘এ ঘটনা দুঃখজনক। এমনকি এই হামলার সঙ্গে যদি আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যেসব বিদেশী শক্তি চাপ সৃষ্টি করবে, তা মেনে নেয়া হবে না। দেশের রাজনীতিতে বিদেশীদের কারো মাতব্বরি কাম্য নয়। আমাদের দেশের রাজনীতির সমস্যা নিজেরাই সমাধান করব।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩