ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ক্যাচ জেতায় ম্যাচ : শফিক নাকি বেয়ারস্টো- কে সেরা

  • আপডেট সময় : ১২:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রিকেটে প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে, ক্যাচ জেতায় ম্যাচ। কথাটা যে কতটা যথার্থ, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত সহজ ক্যাচ হাতছাড়া করতে দেখা গিয়েছে বহু ফিল্ডারকে। তবে অসাধারণ সব ক্যাচ ধরতেও দেখা যায় ক্রিকেটারদের। তেমনই দুটি অবিশ্বাস্য ক্যাচ দেখা গেল টেস্ট ক্রিকেটে।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে একটি দুর্দান্ত ক্যাচ ধরেন পাকিস্তানের ক্লোজ-ইন ফিল্ডার আবদুল্লা শফিক। অন্যদিকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের চতুর্থ টেস্টে দুরন্ত একটি ক্যাচ ধরেন ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো। উল্লেখযোগ্য বিষয় হলো, দুটিটি ক্যাচ ধরা এতটাই কঠিন ছিল যে কোনো একটিকে সেরা বেছে নিতে হিমশিম খাবেন বিশেষজ্ঞরাও।

গলে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে আগা সালমানের বলে শ্রীলঙ্কার উইকেটকিপার সাদিরা সমরাবিক্রমের দারুণ ক্যাচ ধরেন শফিক। ইনিংসের ৫৫.৫ ওভারে ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে গিয়ে সালমানের বলে লেগ-সাইডে ডিফেন্সিভ শট খেলেন সাদিরা। বল ব্যাটের কানায় লেগে ফাইন লেগের দিকে যাচ্ছিল। ব্যাটসম্যান এগিয়ে গিয়েছেন দেখে শফিক প্রাথমিকভাবে বাঁ-পায়ে ভর দিয়ে বাঁ-দিকে বল আসতে পারে ভেবে প্রস্তুত ছিলেন। তবে বল উড়ে যায় তার ডানদিকে।

ভুল পায়ে ভর দিয়েই শফিক দুর্দান্ত রিফ্লেক্স দেখান। তিনি শেষ মুহূর্তে ডানদিকে শরীর ফেলে এক হাতে অত্যন্ত নিচু ক্যাচ ধরে নেন। ফলে ব্যক্তিগত ১১ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় সাদিরাকে। পাকিস্তান শেষমেশ ৪ উইকেটের ব্যবধানে গল টেস্ট জিতে নেয়। সন্দেহ নেই যে দলের জয়ে আবদুল্লাহর ক্যাচটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।

This is pure sorcery. ft Abdullah Shafique. pic.twitter.com/LRTn987DXr

— Shafqat Shabbir (@Chefkat23) July 19, 2023
অন্যদিকে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্রিস ওকসের বলে মিচেল মার্শের যে ক্যাচটি ধরেন বেয়ারস্টো, তা উইকেটকিপার হিসেবে তার দক্ষতার প্রমাণ দেয়। এমন ক্যাচ ধরতে পারলে যেকোনো উইকেটকিপারই আহ্লাদে গদগদ হবেন নিশ্চিত।

ইনিংসের ৬২.৫ ওভারে ওকসের বল মার্শের ব্যাটের কানা ছুঁয়ে ফার্স্ট স্লিপ অঞ্চলে উড়ে যাচ্ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, বল এতটাই নিচু ছিল যে তা স্লিপ ফিল্ডার জো রুটের হাতে পৌঁছত না। আগেই ড্রপ পড়ত মাটিতে। বেয়ারস্টো ডানদিকে শরীর ছুঁড়ে এক হাতে ক্যাচ ধরে নেন। জনি কার্যত ছোঁ-মেরে মাটি থেকে বল তুলে নেন বললে ভুল বলা হয় না মোটেও। মার্শকে ব্যক্তিগত ৫১ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় বেয়ারস্টোর এমন দুর্ধর্ষ কিপিংয়ের জন্যই।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যাচ জেতায় ম্যাচ : শফিক নাকি বেয়ারস্টো- কে সেরা

আপডেট সময় : ১২:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩