ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শস্য চুক্তিতে ফেরার জন্য যেসব শর্ত রাশিয়ার

  • আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের সাথে শস্য চুক্তিতে ফেরার জন্য সাত দফা শর্ত দিয়েছে রাশিয়া। এর মধ্যে রাশিয়ার কৃষিপণ্য রফতানি ও সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত রয়েছে।

জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানাস্কি শুক্রবার একথা বলেছেন। তিনি বলেন, তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থায় সই হওয়া চুক্তিতে ফিরতে প্রস্তুত রয়েছে রাশিয়া তবে একমাত্র শর্ত হচ্ছে- বহুদিন থেকে রাশিয়া যে দাবি করে আসছে তা পূরণ করতে হবে।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার এ কূটনৈতিক বলেন, মস্কো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইউক্রেন যদি খাদ্যশস্য রফতানির সুযোগ পায় তাহলে রাশিয়াকেও কৃষি পণ্য রফতানির সুযোগ দিতে হবে। ফলে শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াতে কেউ যেন বিস্মিত না হয়।

পলিয়ানস্কি জোর দিয়ে বলেন, রাশিয়া এই খাদ্যশস্য রফতানি চুক্তির গুরুত্ব অনুধাবন করে এবং সেজন্য এই চুক্তিতে ফিরতে চায়, তবে রাশিয়ার শর্ত পূরণ না হলে তা সম্ভব হবে না।

তিনি বলেন, রাশিয়ার শর্ত বাস্তবতার আলোকেই বাস্তবায়ন হতে হবে, শুধু কথার কথা হলে চলবে না। এছাড়া এই সংক্রান্ত সমস্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংককে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আওতায় আনতে হবে। পাশাপাশি আর্থিক লেনদেনের জন্য রাশিয়াকে সুইফট সিস্টেমে যুক্ত করতে হবে।

এছাড়া কৃষিখাত সম্পর্কিত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং সার রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এর বাইরে যে সমস্ত জাহাজ কৃষিপণ্য ও যন্ত্রপাতি কিংবা সার রফতানির কাজে ব্যবহৃত হবে সে সমস্ত জাহাজকেও নিষেধাজ্ঞার বাইরে রাখতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শস্য চুক্তিতে ফেরার জন্য যেসব শর্ত রাশিয়ার

আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩