ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : ০৫:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার নানিয়ারচরে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোক র‌্যালি বের করে।
র‌্যালিটি নানিয়ারচর বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়।
এরপর সকাল ১১টায় ২নং নানিয়ারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবির নন্দী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, ধর্মেশ খীশা, যুগ্মসম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩