সংবাদ শিরোনাম ::
বান্দরবানের থানচিতে সড়কের উপর পাহাড় ধসে যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০১:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলায় দুই দিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে জেলা সদরের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকালে থানচি বান্দরবান থানচি সড়ক পথে নীলগিরি- জীবন নগরের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুহা: আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল মাঝ রাতে অতিবৃষ্টি হয়। বৃষ্টির কারণে বান্দরবান থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকার সড়কের পাশের পাহাড় থেকে মাটি ধসে মূল সড়কে পড়ে। এতে সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে সকাল থেকে থানচিতে ফায়ার সার্ভিসের একটি দল বড় পাথরটি সরাতে কাজ করছে। বর্তমানে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকেলের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস

























