ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপিত

  • আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ জেলায় উদযাপিত হচ্ছে।
দিবস উপলক্ষে আজ শনিবার রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
এদিকে জেলাবাসীর পক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরানসহ জেলার সব সরকারি দপ্তর প্রধানগণ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় একযোগে জেলার ৬ উপজেলায় ১০০টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের উপর স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদসহ সব মসজিদ, কেন্দ্রীয় মন্দিরসহ সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপিত

আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩