ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

ভোলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ৫০ জন অস্বচ্ছল নারী সেলাই মেশিন পাবেন

  • আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় আগামীকাল ৫০ জন অস¦চ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা পাবেন ৪০ জন অসহায় নারী। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় এসব সহায়তা প্রদান করা হবে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন আজ সকালে বাসস’কে জানান, মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হবে ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া ৪০ জন অসহায় নারী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা পাবেন বলে জানান তিনি।
এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ৫০ জন অস্বচ্ছল নারী সেলাই মেশিন পাবেন

আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩