ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

আগামী নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায়, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন- আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে।
প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার শান্তি সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার’ প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মোকাবেলা করার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ঐ হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে।
তিনি বলেন, আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেয়া হয়েছিল। শেখ হাসিনার উপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩