ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

ডিজিটাল ভূমিসেবা সিস্টেম দ্বিতীয় প্রজন্মে উন্নয়নের নির্দেশ ভূমিমন্ত্রীর

  • আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি সেবা গ্রহীতাদের সেবার অভিজ্ঞতা আরো বেশি সুবিধাজনক করতে ডিজিটাল ভূমিসেবা সিস্টেম অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফর্ম দ্বিতীয় প্রজন্মে উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন।
তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা ডিজিটাইজেশন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশ প্রদান করেন।
সভায় ভূমি সচিব মো. খলিলুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, যে কোনো ডিজিটাল প্রযুক্তির মতই ভূমিসেবা ব্যবস্থাপনা প্রযুক্তি একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া। ভূমিসেবা প্রযুক্তির চলমান অগ্রগতিকে এগিয়ে নিতে ব্যর্থ হলে দ্রুত গতিশীল বৈশ্বিক ডিজিটাল পরিমন্ডলে পিছিয়ে পড়তে হবে। এতে সেবার মান বিঘিœত হতে পারে, এমনকি ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন হতে পারে।
এই ক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইন প্রযুক্তির কৌশলগত ব্যবহারের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করে বলেন, ভূমিসেবা সিস্টেমের উন্নয়নে এই প্রযুক্তিগুলো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, প্রযোজ্য বিধিবিধান ও নীতিমালা নিয়মিত সংস্কার করা হচ্ছে। প্রয়োজনীয় আইন সংশোধন এবং ক্ষেত্রবিশেষে আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, সরকার পূর্বের ম্যানুয়াল সেবা প্রদানের ধারা ও রীতিকে আরো বেশি ডিজিটাল সেবা বান্ধব করার উদ্দেশ্যেই কাজ করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ল্যান্ড ম্যানেজমেন্ট ডোমেইন স্পেশালিষ্ট সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের চিফ টেকনিক্যাল এক্সপার্ট সাবেক সিনিয়র সচিব দিলওয়ার বখত প্রমূখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিজিটাল ভূমিসেবা সিস্টেম দ্বিতীয় প্রজন্মে উন্নয়নের নির্দেশ ভূমিমন্ত্রীর

আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩