ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

ভোলায় মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার সদর উপজেলায় আজ মেঘনা নদী থেকে আজ ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর।
আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
এসব জালের মধ্যে ২০ হাজার মিটার মশারির জাল ও পাঁচহাজার মিটার কারেন্ট জাল রয়েছে। এসময় মশারির জাল পাতার জন্য দুইহাজার পিস খুঁটিও জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আজ মেঘনা নদীর তেমাথা এলাকায় ৪টি নৌকা থেকে ২০ হাজার মিটার মশারির জাল ও জাল স্থাপনের দুইহাজারটি খুঁটি জব্দ করা হয়। এছাড়া মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। ইতোমধ্যে এসব জাল ও খুঁটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি জানান, অভিযানে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি দল সহায়তা করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩