ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : আইইবি প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামীর বিশ্বে টিকে থাকলে হলে প্রকৌশলীরা সুকৌশলী হতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে৷ বস্ত্রশিল্প দেশের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক চালিকা শক্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র বস্ত্র কৌশল বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে ম্যান মেইড ফাইবার (এমএমএফ) উৎপাদনের সুযোগ- প্রযুক্তি চ্যালেঞ্জ এবং লিঙ্কিং অ্যাকাডেমিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছেই আমাদের অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি অনেক নিরাপদ। আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্ত্রশিল্পের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার।’
তিনি বলেন, বস্ত্রশিল্প নিয়ে সরকার অনেক সচেতন। এই শিল্পকে বিকশিত করতে আরও গবেষণা করতে প্রকৌশলীরা এগিয়ে আসবেন। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। সময়ের পরিক্রমায় প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হয়।
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।
আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থান করেন বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।
আলোচনায় অংশগ্রহণ করেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান (সিআইপি), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)’র উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামান বেলাল, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন (শিবলু),, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ঢাকা সেন্টারের সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেছবাহুজামান চন্দনসহ আইইবির নেতৃবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : আইইবি প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩