ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভবানীপুর ফরিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আব্দুল লতিফের ছেলে আতাউল্লাহ (২৬), আব্দুল সাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) এবং মৃত. মজিবুরের ছেলে রায়হান (২১)। তারা সবাই স্থানীয় জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র ভবানীপুর ফরিদ মার্কেট এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ইয়াবা কেনাবেচা করছে । এমন খবরে রাত ৩টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১শ’ ৮৯ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।’
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩