ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

  • আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা জেলা আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাট জলাতঙ্ক দিবসের এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই জলাতঙ্ক রোগ ও ঝুঁকি এবং প্রতিকার নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা আধুনিক হাসপাতালের বক্ষ্যব্যাধি চিকিৎসক আমানুল্লাহ। জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হাক্কানী, ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু সওদাগর প্রমুখ।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায়সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সেবিকারা এতে অংশগ্রহন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

আপডেট সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩