ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ হতে ডিজিটাল সিস্টেমের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ হতে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সাথে কথা বলে তিনি এ ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিলো। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেতো। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
কমিশনার বলেন, এখন থেকে সকল বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবেন না। কোন সেট ব্যবহারকারী বা কোন কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।
ওয়ারলেস ব্যবহারকারী ও সকল কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন কমিশনার।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩