ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : প্রতিমন্ত্রী রাসেল

  • আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক নৌকার পক্ষে সারাদেশে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পক্ষে জনগণ আবারো ভোট দিবে। মঙ্গলবার টঙ্গী বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন, কাউন্সিলর আবুল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আজ গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকা, মধুমিতা রোড, চেরাগআলী, দত্তপাড়া এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আজীবন এলাকায় সততার সাথে কাজ করেছি, মন্ত্রণালয়েও সততার সঙ্গে কাজ করেছি। এ কারণেই ভালবেসে এলাকার মানুষ বারবার আমাকে নির্বাচিত করেন। এবারও নৌকার পক্ষে আমি বহু সমর্থন পাচ্ছি। ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি বলেন, গাজীপুরে বেকার যুব-যুবাদের প্রশিক্ষণের জন্য তিনটি যুব প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেছি। এসব সেন্টারে তরুণ বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর, প্রতি বছর বহু বেকারের চাকুরি এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভবিষ্যতে আরো বেশি বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : প্রতিমন্ত্রী রাসেল

আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪