ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

২০৩৬ অলিম্পিক আয়োজনের বিড থেকে সড়ে দাঁড়ালো মেক্সিকো

  • আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০৩৬ অলিম্পিক আয়োজনের বিড থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছে মেক্সিকো। প্রায় অর্ধ শতকেরও বেশী সময় পরে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের স্বাগতিক হবার একটি আগ্রহ তাদের মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তারা সড়ে এসেছে। মেক্সিকান অলিম্পিক কমিটির প্রধান হোসে আলকালা গণমধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে আলকালা বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র সাথে আমরা এ ব্যপারে কথা বলেছি। আমরা উপলব্ধি করেছি বিডে প্রতিদ্বন্দ্বীতা করা বেশ কঠিন।’
তার পরিবর্তে ইয়ুথ অলিম্পিক গেমসের বিডে মেক্সিকো অংশ নিবে বলে আলকালা নিশ্চিত করেছেন।
এর আগে আলকালা ও তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবরার্ড ২০২২ সালের অক্টোবরে মেক্সিকোর ২০৩৬ অলিম্পিকের বিডে অংশ নেবার ঘোষনা দিয়েছিলেন। এনিয়ে দ্বিতীয় বারের পর গ্রীষ্মকালীণ অলিম্পিক আয়োজনের সুযোগ এসেছিল লাতিন আমেরিকার দেশটির সামনে। এর আগে ১৯৬৮ সালে মেক্সিকো সিটিতে প্রথমবারের মত অলিম্পিক আয়োজিত হয়েছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় ২২৪০ মিটার উপরে।
২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডে অংশ নিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে ভারত, ইন্দোনেশিয়া, পোল্যান্ড ও তুরষ্ক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০৩৬ অলিম্পিক আয়োজনের বিড থেকে সড়ে দাঁড়ালো মেক্সিকো

আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪