ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

খেলোয়াড়রা আস্থা রাখতে না পারলে ব্যাগ গুছিয়ে চলে যাবার হুমকি জাভির

  • আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাপে থাকা বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন দল যদি তার উপর আস্থা রাখতে না পারে তবে তিনি পদত্যাগ করে চলে যাবেন। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হবার পর জাভিকে নিয়ে বার্সেলোনা শিবিরে ব্যপক সমালোচনা শুরু হয়েছে।
ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ৪-১ গোলের হার কোনভাবেই মেনে নিতে পারছেনা ভক্ত-সমর্থকসহ সংশ্লিষ্টরা। লা লিগা টেবিলেও শীর্ষে থাকা জিরোনার তুলনায় আট পয়েন্ট পিছিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা। গত মৌসুমের লিগ সাফল্যের তুলনায় এবার শুরু থেকেই নিজেদের রক্ষনাত্মক কৌশল দলকে পিছিয়ে দিয়েছে।
মৌসুমের মাঝামাঝি সময়ে এসে তারা ইতোমধ্যেই ২২ গোল হজম করেছে। অথচ ২০২২-২৩ মৌসুমে পুরোা জুড়ে তারা মাত্র ২০ গোল হজম করেছিল।
বার্সেলোনার সাবেক অধিনায়ক জাভি সাংবাদিকদের বলেছেন, ‘যেদিন আমার খেলোয়াড়রা আর আমাকে অনুসরণ করবে না ঠিক সেদিনই আমি ব্যাগ গুছিয়ে চলে যাবো। আমি যদি গত বছর লা লিগা না জিততাম তাহলে এখানে থাকতাম না। কেউ যদি আমাকে একটি সমস্যার কথাও বলে আমি বার্সা ছেড়ে চলে যাবো। আমি এই ক্লাবকে ভালবাসি। এখানে এসেছি কিছু দিতে। সেটা যদি করতে না পারি তবে কেন এখানে থাকবো।’
৪৩ বছর বয়সী জাভি ২০২১ সালে কাতারের ক্লাব আল সাদ ছেড়ে স্প্যানিশ চ্যাম্পিয়ন দলে ফিরে আসেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা।
জাভি বলেন, ‘কাতার থেকে যখন আমাকে বার্সেলোনায় চুক্তিভূক্ত করা হয় তখন ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে সময় ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন করেছি। আমি শান্ত ছিলাম। বার্সেলোনাকে তিনটি শিরোপা উপহার দিয়েছি। ব্যর্থতার দায়ভার থেকে ক্লাবকে সাফল্যের মুখ দেখিয়েছি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খেলোয়াড়রা আস্থা রাখতে না পারলে ব্যাগ গুছিয়ে চলে যাবার হুমকি জাভির

আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪