ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

রিবক ক্রিকেটের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন মেহেদী হাসান মিরাজ

  • আপডেট সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রিবক’ এর ব্যান্ড এ্যাম্বাসেডর হলেন বাংলাদেশী ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। স্পোর্টস ওয়ার্ল্ড বাংলাদেশের সহযোগিতায় ‘রিবক ক্রিকেট’ বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ব্র্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত করেছে । এ বিষয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিবক এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে এই চুক্তি স্বাক্ষর হয়। মেহেদী হাসান মিরাজ এবং রিবক ক্রিকেটের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড ডিরেক্টর এম. এইচ. খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় স্পোর্টস ওয়ার্ল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহান আহমেদ খান ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
মেহেদী আহমেদ মিরাজ বলেন, ‘আমার ক্রিকেট জীবনে প্রথমবারের মত একটা আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে খুবই আনন্দিত। আশা করি রিবক এর সাথে এই এনগেজমেন্ট ক্রিকেট বিশ্বে আমার পরিচিতি আরও বহুগুন বৃদ্ধি করবে।’
মিরাজ যতদিন ক্রিকেট খেলবেন, ততদিন রিবক এর সাথে থাকার ঘোষণা দেন।
রিবক কর্মকর্তারা জানান,বাংলাদেশে একজন সেরা ক্রিকেটারের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আগামী দিনগুলোতে তারা ভাল কিছু করার জন্য মুখিয়ে আছে। স্পোর্টস ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ মার্কেটিং পার্টনার ম্যাক্স লেভেল লিমিটেড মিরাজের সঙ্গে রিবক ক্রিকেটের চুক্তি স্বাক্ষরের বিষয়ে একত্রিত হয়ে কাজ করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিবক ক্রিকেটের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন মেহেদী হাসান মিরাজ

আপডেট সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪