ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি

রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে পক্ষ নেবে না জাতিসংঘ

  • আপডেট সময় : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বসবাসরত
ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ কোন পক্ষ নেবে না।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গাজায় তাদের যাওয়ার মতো নিরাপদ কোন জায়গা নেই।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযানের জন্যে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়ার পর মুখপাত্র এ কথা বলেছেন।
জাতিসংঘ বলছে, বর্তমানে রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী অন্যান্য এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে।
নেতানিয়াহু এক সাক্ষাতকারে রাফা থেকে ফিলিস্তিনীদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছেন। কিন্তু তারা কোথায় যাবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
রাফা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ অংশ নেবে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, বিশ^সংস্থা এ কাজে কোন পক্ষ নেবে না।
তবে তারা চান, যা কিছু করার তা আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই করা হবে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে পক্ষ নেবে না জাতিসংঘ

আপডেট সময় : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪