ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

কেএনএফ-এর গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলিতে নিহত সেনা সদস্য মো: রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে এই সেনা সদস্যের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছলে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাঁর আত্মীয় স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে বাড়ির পাশে মসজিদের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও সামরিক বাহিনীর পতাকায় আচ্ছাদিত সেনা সদস্য রফিকুল ইসলামের কফিনে গান স্যালুট দেন সেনাবাহিনীর একটি চৌকশ দল। এ সময় বিউগলে করুণ সূর বেজে উঠে।
জানাজার নামাজ শেষে সহকর্মীরা রফিকুলের কফিন কবরে নিয়ে যান। দাফন শেষে কবরে সেনা বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রফিকুল ইসলাম ২০০৫ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। মৃত্যুর আগে তার পদবী ছিল করপোরাল। তিনি বান্দরবনের রুমা উপজেলায় কাজ করতেন। কয়েকদিন আগে তিনি দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেএনএফ-এর গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪