ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু

  • আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মাত্র তিন লাখের বেশি জনসংখ্যার দেশ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু।
এবারই ভানুয়াতুর পুরুষ বা নারীদের কোন দল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে নেমেই র‌্যাংকিংয়ের ১২ নম্বর দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৩০তম স্থানে থাকা ভানুয়াতু। আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটিই প্রথম ম্যাচ ছিলো ভানুয়াতুর।
গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ১৩ দশমিক ৩ ওভারে মাত্র ৬১ রানে অলআউট করে দেয় ভানুয়াতু। বল হাতে ভানুয়াতুর লেগ স্পিনার নাসিমানা নাভাইকা ৪টি ও অফ-স্পিনার ভানিসা ভিরা ৩টি উইকেট নেন।
জবাবে ১৬ দশমিক ৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। সর্বোচ্চ ২১ রান করেন নাভাইকা।
২০১৪ সালে জাপানে আইসিসির পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের টুর্নামেন্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো ভানুয়াতুর। গত সেপ্টেম্বরে পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের বাছাইয়ে ৬ ম্যাচের সবগুলোতেই জিতেছিলো তারা।
এবার বাছাই পর্বে খেলতে আসার আগে নিজ দেশের মানুষের কাছ থেকে চাঁদা তুলতে হয়েছে ভানুয়াতুর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। কারন আর্থিক সমস্যা ভুগছে তারা। আইসিসির দেওয়া বার্ষিক পাঁচ লাখ ডলার অনুদান দিয়েও হিমশিম খাচ্ছে তারা। আইসিসির ঐ অর্থ দিয়ে পুরো দেশের ক্রিকেট চালাতে হয় ভানুয়াতুকে। বাধ্য হয়ে বাছাই পর্বের আগে চাঁদা তুলে তারা।
তাতে প্রায় ৬ হাজার ৩১৭ ডলার চাঁদা ওঠে। সেই অর্থ দিয়ে দলের সকল খেলোয়াড়দের নতুন ব্যাগ, ব্যাট, দুই জোড়া করে গ্লাভস, প্যাড, থাই প্যাড, হেলমেট, জার্সি দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় খেলতে নামার আগে ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেছিলেন, ‘আমাদের মেয়েরা যেকোন খেলায় র‌্যাংকিংয়ের সেরা অবস্থানে থাকে। তাদের নিয়ে আমাদের প্রত্যাশা, আবুধাবিতেও বিশ^কে চমকে দিবে তারা।’
জিম্বাবুয়েকে হারিয়ে ঠিকই বিশ^কে চমকে দিয়েছে ভানুয়াতু।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু

আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪