ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয়

নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি : রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি ও জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি।
তিনি বলেন, ধারণক্ষমতার অধিক যাত্রী ও পণ্য পরিবহণ রোধসহ নৌপরিবহন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ এবং আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাত্রীসাধারণকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচল করতে হবে।
৪ জুন ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।
মোঃ সাহাবুদ্দিন বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। অন্যান্য পরিবহণের তুলনায় অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সরকার দেশের নৌপথ উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। নৌপথের নাব্যতা বৃদ্ধি ও অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তিসম্পন্ন আধুনিক নৌযান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বিদ্যমান গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহের আধুনিকীকরণসহ বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগও গ্রহণ করেছে সরকার।
রাষ্ট্রপতি বলেন, দেশের নদ-নদীসমূহে যাত্রী ও পণ্যের নিরাপদ চলাচল নিশ্চিতে নৌযান মালিক, নাবিক ও যাত্রীসাধারণের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। তাই নৌচলাচল নিরাপদ ও দূষণমুক্ত রাখতে নৌযান মালিক ও শ্রমিককে সচেতন হতে হবে।
তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী চলাচলরত নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন ইতিবাচক ভূমিকা রাখবে। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’-প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের সাফল্যের পথ পরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার-২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। তিনি নৌ নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দেশকে আরো একধাপ এগিয়ে নিতে সরকারি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনসহ সকল পক্ষকে কার্যকর অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি : রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪