ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে

  • আপডেট সময় : ০৮:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল ১০টা থেকে নগরীর টাউনহল মিলনায়তনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হককে (সাক্কু) ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া মেয়র পদে জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তারকে তারা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করা হয়।

এদিকে প্রতীক বরাদ্দ নিতে সকাল থেকে টাউনহল মিলনায়তন এবং টাউন হল মাঠে ভিড় জমায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে তাদের উভয় দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নগরীর কান্দিরপাড়স্থ টাউন হল মাঠসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ চলছিল।

উল্লেখ্য, কুসিক নির্বাচনে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০ জনসহ ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে

আপডেট সময় : ০৮:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭